রাজধানীর হাতিরপুলে গ্যাসের পাইপলাইনে আগুন লেগেছে। আজ সোমবার বিকালে হাতিরপুল এলাকার ফ্রি স্কুল স্ট্রিস্ট কাঁঠালবাগান ঢাসোমবার ল এলাকায় গ্যাসের পাইপলাইনে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দেয়া তথ্যমতে, পৌনে চারটার দিকে রাস্তার ম্যানহোলের ঢাকনার নিচে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ঢাকনা খুলে গ্যাসলাইনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয় স্থানীয়রা। পরে তারা বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তারা বিষয়টি থানায় জানায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর আমরা শুনেছি। আগুন নেভাতে ঘটনাস্থলে দুইটি গাড়ি গেছে।তবে আগুন লাগার কারণ এখণও পর্যন্ত জানি না।

 

এআই