নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ২৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খান। আজ সোমবার বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডে নিজের নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
সাখাওয়াত হোসেনের ইশতেহারের মধ্যে উল্লেযোগ্যগুলো হলো: সিটি করপোরেশন পরিচালনার জন্য দলমত-নির্বিশেষে সব ধর্ম, বর্ণ ও পেশার লোকদের সমন্বয়ে উপদেষ্টা কাউন্সিল গঠন, শীতলক্ষ্যা সেতুর বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সব ধরনের কর থেকে অব্যাহতি এবং সিটি করপোরেশনের অর্থে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি ওয়ার্ডে কম্পিউটার প্রযুক্তিসহ আধুনিক পাঠাগার নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনকল্পে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বোট খাল, গোয়ালিয়া খাল, হীরালাল খাল এবং বন্দরের ৩৫টি খাল পুনরুদ্ধার ও খনন করা এবং মাস্টারপ্ল্যানের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।
জারিফ





