ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মালবাহী ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (০৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম খাঁ (৭০) উপজেলার পীরেরচর গ্রামের মৃত আলফু খাঁর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, এক পথচারী রাস্তা পার হওয়ার সময়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৩৬১২) তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





