ঝালকাঠিতে একটি চোরাই ট্রাকসহ লাল মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

রোববার রাত ৯টার দিকে শহরের মনোহরিপট্টি থেকে চোরাই ট্রাকসহ তাকে আটক করা হয়েছে।

লাল মিয়া ওই ট্রাকের হেলপার। সে ফরিদপুর সদরের মোল্লাডাঙ্গা গ্রামের আনসার মেল্লার ছেলে।

ঝালকাঠি পুলিশ ফাঁড়ির ট্রাফিক সার্জেন্ট হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে আজ সকালে পেঁয়াজ নিয়ে ওই ট্রাকটি ঝালকাঠিতে আসে। লবণ নিয়ে ফরিদপুর যাওয়ার কথা ছিল।

চালক ও হেলপারের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ট্রাকটি জব্দ করে হেলপারকে আটক করে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শীলমনি চাকমা জানান, তারা ট্রাকটি নিয়ে কোথায় যাচ্ছিল এ ব্যাপারে বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর