গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ আমজাদ হোসন কামাল স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে আজ সকাল ৮ টায় গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থানে শহীদ আমজাদ হোসন কামালের অস্থায়ী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ও গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থানের আবু হাসান টিপুর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে পুষ্পমাল্য অর্পণ করেন, বিপ্লবী শ্রমিক সংহতির রাশিদা বেগম, মোক্তার হোসেন, আইউব আলী, মনোজ দাস প্রমূখ।

এসএ