র‌্যাবের প্রকাশিত জঙ্গিদের তালিকা পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একেএম শহিদুল হক।

বৃহস্পতিবার রাতে নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

আইজিপি বলেন, জঙ্গি পরিচয় দিয়ে র‌্যাব যে তালিকা প্রকাশ করে তা পূর্ণাঙ্গ নয়। এই তালিকায় সবাই জঙ্গি নয়। তালিকাটি পুলিশ যাচাই-বাছাই করে জঙ্গিদের পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করবে।

এদিকে বিভিন্ন শপিং মল ও শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি হামলার যে কথা শুনা যাচ্ছে তা সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন আইজিপি। তিনি বলেন, জঙ্গিরা ঘোষণা দিয়ে কোথাও হামলা করে না। একটি মহল মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের গুজব রটাচ্ছে।

ওএফ