গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার সাতমারা ইউনিয়নের এপেক্সের পাশের পরিত্যক্ত একটি ভবন থেকে দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, সকালে এপেক্সের পাশের একটি পরিত্যক্ত ভবনে আধাপাগল প্রকৃতির অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করা হয়। তার গায়ে কালো রংয়ের জ্যাকেট ও পরনে ছেড়া ফুল প্যান্ট ছিল। তার হাতে ও বুকে আগুনে পোড়া দাগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন পোহাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএম





