নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ৩ কলেজছাত্রের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে দুপুর সোয়া ২টার দিকে শহরের মোক্তারপাড়া মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নাগড়া আনসার ভিডিপি অফিস সংলগ্ন এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ময়মনসিংহগামী চাল বোঝাই একটি ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সানি নিহত হন। অপর ২ ছাত্র ফরিদ ও শিপুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।
নিহত যুবায়ের হোসেন খান সানি নেত্রকোনা পৌর শহরের কাটলী মহল্লার বাসিন্দা কাউন্সিলর মান্নান খান আরজুর ছেলে। ফরিদ আহমেদ ও এনামুল হক শিপলু একই মহল্লার সামছুদ্দিন ও মুজিবুর রহমান শশীর ছেলে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





