রাজধানীর বাংলাবাজারে নির্মাণাধীন ১১তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহম্মদ মিলন (৩৮) নামে এক রাজমিস্ত্রী মারা গেছেন।

কাজ করার সময় শুক্রবার রাত ১টার দিকে তিনি উপর থেকে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এরপর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই তাবারক আলী জানান, মিলন ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা গ্রামের অব্দুল বারেকের ছেলে। তিনি মোহাম্মাদপুরের ঢাকা উদ্যান রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক শ্রমিক মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৬ আহস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ