জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সদস্য সচিব এইচ এম ইয়াসিরকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ির সামনে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় এরশাদ অনুসারীরা সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার দখলে থাকা রংপুর মহানগর জাতীয় পার্টির কার্যালয় দখলে নেন।
রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ইয়াসিরের ওপর হামলাকারীরা সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার অনুসারী।
তিনি বলেন, রাঙার অনুসারীদের আর পার্টি কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। আহত ইয়াসিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেএ





