বিএনপি’র নেতা সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে ৭৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়টি বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।

তিনি বলেন, রায়কে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে না পারে, সেই লক্ষ্যে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এআই