নৌদুর্ঘটনা রোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে সন্ধ্যা নদীর তীরবর্তী কাউখালী লঞ্চঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লঞ্চঘাটের পন্টুনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মাবববন্ধনে নৌযাত্রীসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এর আগে মুন্সীগঞ্জের কাওড়াকান্দির পদ্মা নদীতে সম্প্রতি লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, অ্যাডভোকেট আমিনুল ইসলাম পাভেল, শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর হোসেন, ঘাট শ্রমিক মো. আবদুর শুকুর প্রমুখ।

এ সময় লঞ্চ দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নৌদুর্ঘটনা রোধে অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চে না ওঠার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান বক্তারা।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই