কুষ্টিয়ার কুমারখালীতে রঞ্জু হোসেন (৩০) নামে এক তাঁত শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাটিকামারা রেলগেট এলাকায় রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, এখনো এ হত্যাকান্ডের কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমকে