স্থানীয় ভূমিদস্যু নাসির উদ্দিন কর্তৃক স্থলবন্দর বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্কুল কর্তৃপক্ষ।

শনিবার বিকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রহমত আলী লিখিত বক্তব্যে বলেন, গত ২২মার্চ শনিবার ভোর রাতে বেনাপোলের আমিন উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ভুয়া দলিল করে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে একটি টিনসেড ঘর তেরী করেন এবং বালি ফেলে স্কুল মাঠ দখল করে নেন।

সকালে বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। সকাল ১২টায় বিক্ষুদ্ধ স্কুল শিক্ষার্থীরা ঘরটি ভেঙে ফেলে। অবৈধ দখলদারের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা কলিকাতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।

ভূমিদস্যূ নাসির উদ্দিন আবারও স্কুলের জমিটি দখলের পায়তারা চালাচ্ছে। শিক্ষার্থীরা খেলতে পারছেনা মাঠে। সাংবাদিকদের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি।

এসময় উপস্তিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোজাফ্ফর রহমান, কাউন্সিলর অহিদুল ইসলাম খোকন, বেনাপোল প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী শাহজাহান সবুজ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, মতিয়ার রহমান প্রমুখ।

এমকে