দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নেপালের স্থানীয় সময় বিকেল ৪টা ৫মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী।
বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান নেপালের উপ প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং।
এসময় নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসও উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কাঠমান্ডুর কালিমাটি এলাকার হোটেল সলটি-ক্রাউন প্লাজাতে।
সম্মেলন চলাকালীন এখানেই অবস্থান করবেন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
জেএ





