নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাংলাবাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আবুল হাসেমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আবুল হাসেম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন গুলিতে আবুল হাসেমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএনজে