২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ডাকা হরতালের সমর্থনে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে দলের নেতা-কর্মীরা।

শহরের আরাপুর বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির ব্যানারে একটি মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি নেতা লোকমান হোসেন, মোস্তাক আহম্মেদ লালন, রাজু, ইকবাল আহমেদসহ নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে সদরে ২ জন বিএনপি কর্মী, শৈলকুপায় ১ জন, কালীগঞ্জে ১ জন বিএনপি কর্মী, হরিণাকুন্ডুতে ১ জন জামায়াত কর্মী ও মহেশপুরে ২ জন জামায়াত কর্মী রয়েছেন। আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে তিনি জানান।

আদালতের মাধ্যমে আটকদের জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার।

ইআর