আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রানা (২২) ও সাকিরুল (২০) নামে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রলীগ নেতা হাবিব ও রানা গ্রুপের মধ্যে কলেজ ছুটির বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজ ছুটির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএ
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রানা (২২) ও সাকিরুল (২০) নামে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফলাফলে এগিয়ে মেয়েরা ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ১১৯ জন এবং ছাত্র ১ হাজার ১৮ জন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।
ময়মনসিংহের দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জামালপুরে। শুক্রবার ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় সিএনজি ও বাসের সংঘর্ষে নিহতদের মরদেহ শনিবার সকালে নিজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।
ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের ধাক্কায় নিহত ৭
ময়মনসিংহ নগরীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
















