লক্ষ্মীপুরে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু হরতালের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান চুট্টোকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল দেয়া হয়।
গত ১১ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর শহরের শাখারিপাড়া থেকে চুট্টোকে গ্রেফতার করেছে পুলিশ।
এসএইচ





