বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সকালে শহরের হামদহ বাসস্টান্ড থেকে একটি মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম বক্তব্য রাখেন।

এসএইচ