বাংলাদেশে প্রধান বিরোধী দল ও সরকারের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক দেখতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন,বিচার বহির্ভূত হত্যাকাণ্ড,রাজনৈতিক সহিংসতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা মত প্রকাশের স্বাধীনতা,বাংলাদেশসহ সর্বত্র মিডিয়ার স্বাধীনতা সমর্থন করি। এটা এমন একটি ইস্যু যা নিয়ে আমরা সরকারের সঙ্গে সব সময় কথা বলছি।
তিনি আরও বলেন,বিরোধী দল,সুশীল সমাজ সহ সবারই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব আছে। মেরি হার্ফ বলেন,তাই সংবাদপত্রের স্বাধীনতা,যেকোনো স্থানে সহিংসতার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা নির্বাচনকে কেন্দ্র করে এসব কথা বহু বলেছি। সহিংসতার বিষয়ে আমাদের উদ্বেগ ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা এসব বিষয় সরকারের সঙ্গে আলোচনায় অব্যাহতভাবে তুলে ধরবো।
বাংলাদেশে নতুন নির্বাচন হলে তাতে প্রধান বিরোধী দল ও সরকারের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা অনেকটা স্বাভাবিক হয়ে আসতো এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলে, আমরাও তো চাই উত্তেজনা অবসান ঘটুক,পরিস্থিতি স্বাভাবিক হোক তা-ই চাই।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রধান বিরোধী দল ও সরকারের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক দেখতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন,বিচার বহির্ভূত হত্যাকাণ্ড,রাজনৈতিক সহিংসতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র





