বগুড়ায় পুলিশের গুলিতে শিবিরকর্মী রবিউল ইসলাম (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
রবিউল পুলিশ হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান সাগর।
তিনি বলেন, রবিউল নামের এক শিবির কর্মী মহাসড়কে ত্রিফলা কাঁটা ফেলে পালানোর সময় টহল পুলিশ তাকে লক্ষ্য করে শটগানের গুলি করলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় পুলিশ তাকে আটক করে।
কেএইচ





