খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর শ্রমিকরা প্রতীকি অনশন শুরু করেছেন। বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানিতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রয়াত্ব পাটকল সিবিএ, নন-সিবিএ সমন্বয় পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে এ অনশন পালিত হচ্ছে।
বুধবার সকাল ১০ টায় খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্পা এলাকার আলীম ও ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার
জেজেআই ও কার্পেটিং জুট মিলের প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রায় ৫০ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা এ অনশন শুরু করেছেন। আজকের অনশন চলবে দুপুর ২টা পর্যন্ত।
শ্রমিক নেতারা বলেন, বিজেএমসিকে হোল্ডিং ও এর অধীনস্থ মিলগুলোকে সাবসিডারি কোম্পানিতে রূপান্তর করা হলে এসব মিলের অবস্থা খুলনার বর্তমান বেসরকারি এজ্যাক্স, সোনালী, আলিম, সাগর জুট মিল ও দাদা ম্যাচের ভাগ্যবরণ করবে।
এতে প্রায় দুই লাখ শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা বেকার হয়ে পড়বে। মিলগুলোতে লোকসানের যে অজুহাত দেওয়া হচ্ছে তা সঠিক নয়, কোটি কোটি টাকার পণ্য এসব মিলে মজুদ থাকলেও সরকার তা বিক্রিতে কোন পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আভ্যন্তরীণ বাজার সৃষ্টিরও তৎপরতা নেই।
নেতারা সরকারে উদ্দেশ্য বলেন, ২০১০ সালের জুটগুডস ইউস ম্যান্ডেটরি অ্যাক্ট শতভাগ বাস্তবায়ন ও নিশ্চিত করুন। তাহলে আর লাখ লাখ শ্রমিকের পেটে লাথি মারতে হবে না।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর
পাটকল শ্রমিকদের অনশন শুরু
খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোর শ্রমিকরা প্রতীকি অনশন শুরু করেছেন। বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানিতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রয়াত্ব পাটকল সিবিএ, নন-সিবিএ সমন্বয় পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে এ অনশন পালিত হচ্ছে।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে : গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এ আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
















