ঝিনাইদহের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৫ আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান- চুরি, ছিনতাই, নারী নির্যাতন, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। সে সময় সদর উপজেলা থেকে সাতজন, কোটচাঁদপুর থেকে তিনজন, শৈলকুপা থেকে সাতজন, হরিণাকুণ্ডুথেকে দুইজন, কালীগঞ্জ থেকে একজন ও মহেশপুর উপজেলা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কেএইচ





