গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এঘটনায় পথচারিসহ অন্তত ১০ জন আহত হয় এবং ৩ জনকে আটক করেছে পুলিশ।
এআই
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির মিছিলে বাধা
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এঘটনায় পথচারিসহ অন্তত ১০ জন আহত হয় এবং ৩ জনকে আটক করেছে পুলিশ।
এআই
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহত তিনজনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা পরস্পরের ঘনিষ্ট বন্ধু ছিলেন।
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কূটনৈতিক রিপোর্টার : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় আলজেরিয়ার ঐতিহাসিক মুক্তি বিপ্লবের ৭২তম বার্ষিকী উদ্যাপিত হয়েছে।
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন বা সংশোধনের আলোচনায় বাংলাদেশের ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারতের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমেই অভিন্ন নদীসহ দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সমাধান করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ (এনএসএ) আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বিসিবির আরেক পরিচালক এম. নাজমুল ইসলাম।
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
বাজারে অস্থিরতার মধ্যে এক মাসের ব্যবধানে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম সোমবার (২ নভেম্বর) রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।