২০ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতালের শেষ দিনে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
বৃহস্পতিবার সকাল ৮ টায় টঙ্গীতে মিছিল করে শিবির।
গাজীপুর মহানগর শিবির সভাপতি ফুয়াদ হাসানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন, মেহরাব হোসেন, আরিফ রব্বানি, মোকাদ্দেস হোসেন প্রমূখ।
এদিকে নাশকতার অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে জয়দেবপুর থানা এলাকা থেকে চার জনকে, টঙ্গী থানা এলাকা থেকে দুই জনকে, শ্রীপুর থানা এলাকা থেকে এক জনকে, কালিয়াকৈর থানা এলাকা থেকে এক জন বিএনপির কর্মীকে আটক করা হয়েছে।
ইআর





