বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির পাশাপাশি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুস সুবহানের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে ২৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে। এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন রাখা হয়।’

তিনি বলেন, ‘ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’

এ ছাড়া আরও ৬৭ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

জেএ