রাজধানীর জুরাইনে অভিযান চালিয়ে সোমবার রাতে ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব)।

এসময় তাদের কাছ থেকে ১২০ বোতল বিয়ার এবং ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

ডিবি'র গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

এমআর/ এআর