যশোরের স্থলবন্দর বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১বিজিবি ব্যাটলিয়েনের সদস্যরা ০২কেজি ৩শ গ্রাম স্বর্ন সহ টিটু নামে এক পাচারকারীকে আটক করেছে।
শুক্রবার বিকালে সীমান্ত এলাকায় দৌলতপুর বিজিবি কর্মান্ডার সাইফুল ইসলাম ও ল্যান্স নায়েক- নুরুল হক অভিযান চালিয়ে আটক করেন টিটু বিশ্বাসকে।
আটক টিটু বিশ্বাস বেনাপোল গাতিপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবত পুশু ডাক্তারের নামে মাদক ও সোনা পাচার করে আসছিল বলে জানায় বিজিবি।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম জানান, বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে একটি স্বর্নের চালান ভারতে পাচার হচ্ছে জানতে পারে বিজিবি।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০টি সোনার বার। যার ওজন০২কেজি ৩শ গ্রাম বলে জানান তিনি। আটক টিটুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে বিজিবি।
নাছির/ মাহমুদ





