ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের টাঙ্গাইলস্থ কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-১০৬২) ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস