হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক শাহ আলমের (৩০) নাম জানা গেছে। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর গিলাতেল এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে অন্য ৪ জনের নামপরিচয় জানা যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নবীগঞ্জ এবং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রেখেছে।

এমকে