প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চোখের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শেখ হাসিনাকে বুধবার (০২ অক্টোবর) টেলিফোন করে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
তিনি জানান, ফোনে তারা কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন।
চলতি মাসের শুরুতে লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত চক্ষু পরীক্ষা করাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।
এএস





