বগুড়া জেলা পুলিশ চব্বিশ ঘণ্টা অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে। জেলার ১২টি থানায় গোয়েন্দা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলা বিশেষ অভিযানে নিয়মিত আসামি, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদকসেবী ও বিক্রেতাসহ চিহ্নিত অপরাধীদের পুলিশ গ্রেফতার করে।

এছাড়া শাজাহানপুর থানার পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি ব্রিজের নিকট থেকে ১’শ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কেএইচ