বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ থেকে মুক্ত করাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার বিকালে জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন সংবাদ সম্মেলন করে এই হরতাল ঘোষণা করেন।

এ সময় তারা বলেন, সরকার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে দলীয় চেয়ারপারনকে গৃহবন্দি করে রেখেছে। ২০ দলীয় জোটের নেতাকর্মীদের একঘরে করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখার যাবে না।

জেআই