ঢাকার চকবাজার থানাধীন বকশিবাজার আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার রাত সোয়া ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
চকবাজার থানার ডিউটি অফিসার আহমেদ শরীফ সংবাদমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বকশিবাজার আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





