ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রউফ (৩৫)।

মঙ্গলবার ভোর ৪টার দিকে খুমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ১৫ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

রউফ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাঁধানগর গ্রামের বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী আবদুর রউফ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এমআর