ফেনীতে অভিযান চালিয়ে বিক্রি ও চাষ নিষিদ্ধ ৭০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস ও মো: মনিরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে দুপুরে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। অভিযানে পিরানহা মাছ বিক্রির করায় মায়ের দোয়া নামে একটি মাছের আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই আড়ত থেকে ৭০০ কেজি পিরানহা জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পিরানহা মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এটি বাজারজাতকরণে নিষেধাজ্ঞা রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন- মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এমবি





