দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে মিছিল শুরু করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার অভিযোগে জেলার মহেশপুর ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগ রয়েছে।

এআর