নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গৃহবধূ তরুণীকে গণধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই চারজনকে আটক করা হয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
আটককৃতরা হলো- ফতুল্লার মাসদাইর এলাকার আব্দুল রশিদের ছেলে সোহেল (২২), মজিবুর হোসেনের ছেলে মিজানুর (১৮), তাজুল ইসলামের ছেলে নাজমুল (২৬) ও গলাচিপার খোকনের ছেলে সাগর (২৮)।
গণধর্ষণের শিকার তরুণী জানান, তার স্বামী একজন ব্যাটারি চালিত অটোবাইক চালক। তার স্বামী-শাশুড়ির সঙ্গে মাসদাইর এলাকায় বসবাস করেন।
একই এলাকার সোহেল পূর্ব পরিচিত হওয়ায় তাকে ডেকে নিয়ে গলাচিপায় একটি বাসায় নিয়ে যায়। ইনজেকশন দিয়ে কয়েকজন মিলে গণধর্ষণ করে ভিডিও ধারণ করে।
পরে ধারণকৃত ভিডিও স্বামীকে দেখানোসহ ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে সোহেলসহ কয়েকজন মিলে একটি বাড়িতে নিয়ে আরো কয়েক দফা ধর্ষণ করে।
পরে বিষয়টি তার স্বামী টের পেয়ে তালাক দেয়ার কথা বলায় বিষয়টি স্বামীকে অবগত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূ তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আর ঘটনার মামলা রুজু করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেএইচ





