আজ দুপুর ২.১৫ মিনিটে ধানমন্ডি থানা সংলগ্ন মিরপুর রোড় হতে হরতালের সমর্থনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল বের হয়। 

মিছিলটি ধানমন্ডি ৭ নাম্বার রোডের বেক্সিমকো অফিসের মাথায় আসলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  যুগ্ম আহবায়ক- মাহতাব উদ্দিন জিমি ও তরুণ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান তারেকের নেতেৃত্বে মিছিলে আরো উপস্হিত ছিল খন্দকার খোরশেদ আলম লোকমান, এমদাদ হোসেন, ফারুক হোসেন, মোঃ শফিকুজ্জামান শামীম, মোঃ সোহানুর রহমান, মোঃ ইকবাল, মোঃ সরোয়ার হোসেন, মোঃ নির্ঝর, মোঃ আল-আমিন, মহিউদ্দিন মাহি ও শাহরিয়ার হোসেন পিয়াস সহ প্রমূখ।

এসএইচ