সেচ্ছাসেবী সংগঠন রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুস্থ-অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়ায় উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা (রা:) কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা লিয়াকাত আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও রিভার সাইড ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবারও দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বিগত কয়েক বছরে সংগঠনটি তাদের সেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক দিলদার রহমান সরদার, ফজলুর রহমান সরদার, আব্দুল আজিজ বক্স, হাঁফেজ কারামাতুল্লাহ, ইরফান সাদিক নিশান প্রমুখ।

এসময় অতিথিরা ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। পরে অনুষ্ঠান শেষে রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব সরদার হাসান ইলিয়াস তানিমের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করার পর থেকে দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা, কোরআন প্রশিক্ষন কেন্দ্র স্থাপন, প্রতিবছর দুস্থ ও অসচ্ছল মানুষদের মাঝে শীত বস্ত্র ও ইদ সামগ্রী বিতরনসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কায্যক্রম পরিচালনা করে আসছে।

এমবি