ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে বন্ধ হল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে আজ সকাল ৮ টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনশিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিলটি বের করে মহানগর শিবির।

মহানগর শিবির সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ,মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া,সাহিত্য সম্পাদক রেজাউল ইসলাম,ছাত্রনেতা জহির উদ্দিন,শিবির নেতা তাওহীদ সহ অন্যান নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতা আহমদ ইমতিয়াজ বলেন,ছাত্রলীগ দিনের পর দিন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করেই যাচ্ছে,নৈরাজ্যকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে বন্ধ হল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে,ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাস ও নৈরাজ্যেই প্রমাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তারা চায়না। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্ধ হল খুলে দেন,আমরা সরকারের কাছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জোর দাবি জানাচ্ছি।

গত পরশুদিনও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপ সশস্ত্র রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনেকেই আহত হয়, ছাত্রলীগ সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উচিয়ে একে অন্যর উপর হায়েনার মত ঝাপিয়ে পড়ে যা বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রকাশ হয়েছে।কিন্তু এর সঠিক বিচার না করে উল্টো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরকারী ছত্রছায়ায় এসকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি। আমরা ছাত্রলীগকে বলে দিতে চাই অস্র নিয়ে রাজনীতি করা যায়না,আমরা আহবান করব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে খাতা কলম নিয়ে পড়াশুনার জন্য এগিয়ে আসুন।প্রশাসনকে বলব সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তাদের গ্রেফতার করুন নিরীহ ছাত্রদের গ্রেফতার বন্ধ করুন।

এমএম