বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘যেখানে পাওয়া যাবে, সেখানেই ধাওয়া দেবে আওয়ামী লীগ। তাকে যেখানে পাব, সেখানেই প্রতিরোধ করব।’
সিলেট নগরীর একটি অভিজাত রেস্টেুরেন্টে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এমনটাই জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কুলাঙ্গারের পরিচয় দিয়েছে। অসুস্থ ও মস্তিষ্কবিকৃত তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস বিকৃত করে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছেন। লাখ লাখ প্রবাসী বাঙালী তার বক্তব্যের ধিক্কার জানাচ্ছেন।’
জাতির কাছে তারেক রহমানকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের এ নেতা। না হয় তার কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের সমুচিত জবাব দেওয়ারও হুমকি দিয়েছেন ফারুক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম প্রমুখ।
জেআই





