ময়মনসিংহের কেওয়াতখালী পাওয়ার গ্রিডের লাইনে বিস্ফোরণ হওয়ায় জেলা সদরের একাংশসহ সাত উপজেলায় বিদ্যুৎ নেই।

বুধবার সকাল থেকে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেওয়াতখালী পাওয়ার গ্রিডে বিকটশব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এর সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কেওয়াতখালী পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবীর জানান, গ্রিডের লাইনে আগুন লেগেছিল। বর্তমানে কাজ চলছে। কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যাবে।

পল্লি বিদ্যুতের জিএম রেজাউল করিম বলছেন ভিন্ন কথা, তার মতে বিদ্যুতের আপ-ডাউনের কারণে সাময়িক সমস্যা হয়েছে। কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে।

জেআই