টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের পিচুরিয়া কাউলাপাড়া এলাকা থেকে জামেলা খাতুন (৪৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাঠুয়াযুগনী গ্রামের বাছেদ আলীর স্ত্রী।

মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গত দুইদিন ধরে জামেলা খাতুন নিখোঁজ ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত কয়েকজন লোক এসে জামেলা বেগমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার সকালে স্থানীয়রা কাউলাপাড়া এলাকায় একটি রাস্তার পাশের খালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার পরিবারের লোকজন জামেলা খাতুনের নিখোঁজের বিষয়টি অস্বীকার করেছেন।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে গেছে।

এমআর