রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-২ এর কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল এসএম মাসুদ রানা।
তিনি বলেন, রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে রংপুর শহরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। নিহত মানিক (৩২) ও সুমন (২৭) রংপুর শহরের খলিফাতারী এলাকার আমীর আলীর ছেলে।
বুধবার রাত পৌনে ৩টার দিকে ক্যান্টনমেন্ট চেকপোস্টের কাছে দেশ ক্লিনিক সংলগ্ন চান হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।
এআর





