রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মিনি সুপার মার্কেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাবিবুল্লা কমল (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টায় ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।
প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার সকাল ৭টায় কচুক্ষেতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমল আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত কমল কাফরুলের ইব্রাহীমপুর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি
কিশোরগঞ্জ জেলার ইতনা গ্রামে।
প্রতিবেশি জামাল উদ্দিন জানান, সকাল ৭টার দিকে কমল কচুক্ষেতের মিনি সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ক্যান্টনমেন্টের দিক থেকে ছেড়ে আসা ১৪ নম্বর গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
[b]ঢাকা, জেইউ, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
জাতীয়
কচুক্ষেতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মিনি সুপার মার্কেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাবিবুল্লা কমল (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টায় ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





