আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মহাসড়কে নিরাপত্তা দিতে সারাদেশে ২৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
সোমবার রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার জন্য ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া মঙ্গলবার সকাল থেকে ঢাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়া ৭১ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান মোহসিন রেজা।
জেডআই





