ঝিনাইদহের শৈলকুপা পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরফুল আজমকে আনসারুল্লা বাংলা টিম পরিচয়ে মোবাইল ফোনে হত্যা হত্যার হুমকি দেয়া হয়েছে।

রবিবার সকালে এ হুমকি দেয়া হয়। শৈলকুপা থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।

পৌর মেয়র কাজী আশরাফুল আজম জানান, হুমতিদাতা বলেন, পাকিস্তানের করাচি থেকে বলছি। নিজেকে আনসারুল্লা বাংলা টিমের প্রধান পরিচয় দিয়ে বলেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। আপনি আওয়ামী লীগ করেন। পার্টির পক্ষ থেকে আপনার হত্যার আদেশ হয়েছে। ডিআইজি ঝিনাইদহ ঘুরে গেছেন। কেউ রক্ষা করতে পারবে না।

উত্তরে পৌর মেয়র বলেন, মৃত্যু আল্লাহর হাতে। এ কথা বলার পর মেয়র লাইন কেটে দেন। শৈলকুপা থানাতে একটি জিডি করেছেন বলে তিনি জানান। ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজি লাল বলেন, তারা বিষটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

ওএফ