যশোরে ট্রাকের চাপায় আবদুল কাদের বিশ্বাস (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক জানান, নিহত আবদুল কাদের একজন মাছ ব্যবসায়ী। ঝিনাইদহের বারবাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে যশোর শহরে আসার পথে বিপরীতমুখী চুড়ামনকাটিতে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাদের। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কেএইচ





